1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার

  • আপডেট সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১ জন দেখেছেন

 

​সুমন পালঃ
নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ অভিযানে প্রায় ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আনুমানিক গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জানাযায়, নরসিংদী সদর উপজেলাধীন হাজিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে রাস্তার পাশে জঙ্গলের ভেতর অবৈধভাবে দেশীয় চোলাই মদ মজুদ করে রাখা হয়েছিল। বিষয়টি নরসিংদী জেলা কমান্ড্যান্টকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে অভিযানের অনুমতি প্রদান করেন। পরবর্তীতে নরসিংদী সদর উপজেলা প্রশিক্ষক আব্দুল ওহাব এর নেতৃত্বে ব্যাটালিয়ন আনসার ও আনসার বাহিনীর একটি প্রতিনিধি দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ​অভিযানে ছিলেন ব্যাটালিয়ন আনসারের নায়েক মো: মাসুদ খান, ল্যান্স নায়েক মো: ইউনুছ আলী, সিপাহি মো: আবু তাহের, সিপাহি মো: ইমামুল হক এবং উপজেলা কোম্পানি আনসার কমান্ডার মো: নুরুল ইসলাম কবির।
​অভিযানকালে ঝোপঝাড়ের ভেতর থেকে আনুমানিক ১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নরসিংদী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
​এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাদকের বিরুদ্ধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে আসছে এবং এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.