1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদীতে পিআর ও সংস্কারসহ ৫ দাবীতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিমের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৫ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে জাতীয় নির্বাচনে পি.আর ও সংস্কার সহ ৫ দাবীতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিশ। আজ বাদ জুমআ মাধবদী বাজার জালপট্টি মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখা ও মাধবদী থানা শাখা। অপরদিকে মাধবদী আনন্দী চৌরাস্তা আল আকসা মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মাধবদী বাজার বড় মসজিদ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস এই বিক্ষোভ মিছিল বের করেন। দলগুলোর কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসেবে এই বিক্ষোভ মিছিল পালন করা হয়। বিক্ষোভ মিছিলে যে ৫টি দাবীর কথা বলা হয় তা হলো- (১) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেকব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। (২) আগামী জাতীয় নির্ভাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চাল করা। (৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। (৪) ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। (৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী সদও আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, শুরা সদস্য আব্দুল জাব্বার, মাধবদী থানা শাখার আমীর মাওলানা আব্দুল আজীজ, মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, থানা শাখার সেক্রেটারী মোঃ জাফর উল্লাহ খান, মাধবদী শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া প্রমূখ।
বিক্ষোভ মিছিল গুলো বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে তাদের দাবীর পক্ষে বক্তব্য রেখে শেষ করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.