1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী ইব্রাহিম ভূঁইয়ার মতবিনিময়

  • আপডেট সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৫৬ জন দেখেছেন

 

সুমন পালঃ
মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহীম ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই রবিবার বাদ আছর মাধবদী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান সিরাজ, মোঃ ওবায়দুর রহমান, সাবেক সভাপতি মকবুল হোসেন, সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী, মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অফিস সেক্রেটারী ইসমাইল হোসেন ভূঁইয়া, মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, সাবেক কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়া, সাবেক সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাবেক নির্বাহী সদস্য ফজলুল হক মিলন, সদস্য মোঃ আলআমিন, কাজী জয়নাল আবেদীন, মোঃ ছবির মিয়া, সুমন চন্দ্র পাল, মোঃ জাকারিয়া প্রমূখ।
মতবিনিময় সভায় এমপি প্রার্থী ইব্রাহীম ভূঁইয়া মাধবদী প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন। এসময় ক্লাবের সাংবাদিকগন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। সভায় সাংবাদিকদের উদ্দেশ্য করে ইব্রাহীম ভূঁইয়া বলেন নরসিংদী ও মাধবদীতে আমি দীর্ঘদিন যাবত ব্যাংকিং সেবা দিয়ে এসেছি। এই এলাকার সবার সাথেই আমার জানাশুনা আছে। আগামী সংসদ নির্বাচনে আমি আপনাদের সহযোগীতা চাই। আমাদের নরসিংদীর মেঘনা নদী, পাহাড়ি টিলাকে ব্যবহার করে পর্যটন এলাকা গড়ে তুলতে পারতাম। মাধবদী বস্ত্রশিল্পের যোগানদাতা হিসেবে একটি টেক্সটাইল কলেজ, মেডিকেল কলেজ সহজেই প্রতিষ্ঠার কথা। কিন্তু এই সুযোগ গুলো আমাদের হয়নি। তাই আমি আশা করব আগামীর নরসিংদী-মাধবদী গড়তে আপনারা আমাদের সাথে থাকবেন। অতিতে আমাদের নিউজগুলো আপনারা খুবই সুন্দরভাবে প্রচার করেছেন, ভবিষ্যতেও সত্যনিষ্ঠ নিউজগুলো প্রচার করার আশা রাখি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.