1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস

  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩০৭ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদীর মাধবদী বাজারে গত শুক্রবার ভোরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের পাশে দাঁড়ানো আশ্বাস দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার নেতৃবৃন্দ। ৭ জুলাই সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত দোকান ঘর পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ ভূঁইয়া, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াকুব ইসলামপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি আলহাজ্ব ইউনুস ভূইয়া, সেক্রেটারি মোঃ আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার নেতৃবৃন্দ বলেন, আমরা ঘটনার দিন সকাল থেকে ব্যবসায়ীদের মালামালের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি, যাতে করে কোন দোকানে লুটপাটের ঘটনা না ঘটে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় কাজ করেছি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের যেকোন সহযোগিতায় আমরা প্রস্তুত রয়েছি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.