1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল

  • আপডেট সময়: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩১৫ জন দেখেছেন

 

মোঃ নুর আলম: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী (৩০ মে) উপলক্ষে মাধবদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে ২০২৫, শনিবার দুপুরে মাধবদী এস. পি. (সতী প্রসন্ন) ইনস্টিটিউশন স্কুল মাঠে মাধবদী পৌর বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
মাধবদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. মোঃ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবদী পৌর যুবদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল বাতেন শাহীন, সাবেক সদস্য আনোয়ার হোসেন আনু, নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ওয়াসিম এবং শহর যুবদলের সদস্য সচিব জোবায়ের নকিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.