1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

কাজৈর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপডেট সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ জন দেখেছেন

 

সুমন পালঃ
৫২,৭১ ও ২৪শে দেশের জন্য আত্নত্যাগকারী শহীদদের স্মরণে ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজৈর ফ্রেন্ডস ক্লাব ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন ১ফেব্রুয়ারী শনিবার কাজৈর দাখিল মাদ্রাসা মাঠে। সাংস্কৃতিক সন্ধ্যায় বিপ্লবী গান, আবৃতি, কাওয়ালী ও নাটক মঞ্চস্থ হয়। সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন। সভাপতি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামীক বাংলাদেশ। এদেশে জুলুমকারী ও স্বৈরশাসক থাকবে না। সকলে মিলে নীতি আদর্শের বাংলাদেশ গড়ে তোলব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে ভারতীয় আধিপত্যবাদ থেকে এ দেশকে মুক্ত করা হবে।
প্রধান পৃষ্ঠ পোষক ছিলেন ইসলামপাড়া জামায়াতে ইসলামী সভাপতি হাজী মিশকাতুর রহমান। আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশ থানার সেক্রেটারি মাওলানা মাসুদ করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সহকারী দপ্তর সম্পাদক ওয়ালী খান, জাতীয় নাগরিক কমিটি ও সুপ্রিম কোর্ট উইং সদস্য এডভোকেট মুন্সি আব্দুল আলিম, ডাংগা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর আল আমিন, নরসিংদী জেলা ছাত্র শিবির সভাপতি রুহুল আমিন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.