1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
  4. w2s_c09014d10cea@shellcode.lol : w2s_c09014d10cea :
  5. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  6. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  7. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক তৈরির পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩২১ জন দেখেছেন

 

সুমন পালঃ
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশের বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি বাতিলের দাবিতে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রোববার দুপুরে আমরা মাধবদী বাসীর আয়োজনে ব্যবসায়ী নেতা সহ স্কুল-কলেজে ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন করেন।

আমরা মাধবদীবাসীর আহ্বায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে বক্তব্য রাখেনে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু ছালেহ চৌধুরী, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, শিক্ষনুরাগী প্রকৌশলী মফিজুল ইসলাম, মাধবদী স্বেচ্চাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি আল-আমিন রহমান সহ আরো অনেক।

মাধবদীবাসীর আহ্বায়ক ও বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত বাবুরহাট-মাধবদীকে ধ্বংস করতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি স্বার্থান্বেষী মহল এই পরিকল্পনা করে। কিন্তু লাখ লাখ মানুষের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও ঐতিহ্য ধরে রাখতে কোনো উদ্যোগ নেয়নি ঐই সরকার। অনতিবিলম্বে বাইপাস প্রকল্প বন্ধের দাবী জানান তিনি।

আবু ছালেহ চৌধুরী, আমান উল্লাহ আমান সহ অন্যান্য বক্তরা এই মানববন্ধনে আরো বলেন, দেশের ৭০ শতাংশ বস্ত্রের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাবুরহাট ও মাধবদীতে তৈরি কাপড়। প্রথম শ্রেণির মাধবদী পৌর শহরে অর্থনৈতিক লেনদেনের সুবিধার জন্য প্রায় অর্ধশতাধিক ব্যাংক রয়েছে। রয়েছে হাজার হাজার পাওয়ার লুম-টেক্সটাইল শিল্পকারখানাসহ সুতা তৈরির মিল। মাধবদীকে পাশ কাটিয়ে বাইপাস নির্মিত হলে হারিয়ে যাবে কাপড়ের ঐতিহ্য। মুখ থুবড়ে পড়বে শিল্প ও বাণিজ্য। বিষয়টি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে এই বাইপাস প্রকল্প বাতিল করে পূর্বের সড়ক উন্নতি করার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচী পালন করবেন আমরা মাধবদীবাসী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.