1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাইপাস বন্ধের দাবীতে মাধবদীতে গোল টেবিল বৈঠক

  • আপডেট সময়: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৪১৯ জন দেখেছেন

 

সুমন পালঃ
আমরা মাধবদীবাসীর আয়োজনে বাইপাস ও আমাদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক আজ ১০ জানুয়ারী শুক্রবার বিকেলে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
আমরা মাধবদীবাসীর আহবায়ক আনোয়ার হোসেন আনু এর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের শিমুল তলা থেকে পাঁচদোনা পর্যন্ত ২.৫০কিঃমিঃ রাস্তা কমানোর জন্য ১৫০ একর জমি অধিগ্রহণ করতে হয় অথচ বর্তমান মহাসড়কের সাথে মাত্র ১৫/১৮একর জমি অধিগ্রহণ করলে একদিকে কৃষিজমি ও মাধবদী, বাবুরহাট বাজার রক্ষা পাবে। প্রতি সপ্তাহে বাবুরহাট বাজারে ৫হাজার কোটি টাকা লেনদেন হয়। এ অর্থনৈতিক চাকাকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করছে তাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে। মাধবদী, বাবুরহাট এলাকার ব্যবসায়ীদের জীবন জীবিকা রক্ষার্থে প্রয়োজনে রক্ত ঝরাতে দ্বিধাবোধ করব না। ঐতিহ্যবাহী মাধবদী ও বাবুহাটের শিল্পকে বাচাতে দলমত নির্বিশেষে সকলে মিলে জোর আন্দোলন গড়ে তুলতে হবে।
গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার হোসেন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব আঃ মোমেন মোল্লা, জজ ভূইয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফায়জুর রহমান ভূইয়া জুয়েল, নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহিন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোঃ রফিকুল ইসলাম, শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন, মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মফিজুল ইসলাম, সদর থানা ছাত্রদলের সাবেক আহবায়ক কাজি ওয়াসিম, মাধবদী শহর বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর আমিনুল হক, বাংলাদেশ শ্রম অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা আজিজুল করিম, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট মোশারফ হোসেন, সাবেক ব্যাংকার নাছির উদ্দিন, তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন সাহা, মাধবদী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আহমেদ, মাধবদী সতি প্রসন্ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রাশীদ শাহ ফকির, সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক মোহাঃ শেখ সাদী, শেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাসেল, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক সানাউল্লাহ মিলন, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন। এছাড়াও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.