1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

মেহেরপাড়ার ভগিরথপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৪২ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলাধীন মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর গ্রামে ৯ জানুয়ারি বিকাল ৪ টায় মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠন উদ্যোগে ভগীরথপুর হযরত বেলাল (রা) মসজিদ সংলগ্ন মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। তিনি আরো বলেন দেশ আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে একটি কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কথা। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় গিয়ে সুবিধা ভোগ করবে, কারা সরকার চালাবে, সেটা আমি বড় মনে করি না। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির)। পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ সাত্তার, পলাশ থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ মাহবুর আলম, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বাচ্ছু মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী আঃ রউফ মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আঃ বাতেন, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, পাঁচদোনা ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব লাল মিয়া, আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী আবু ছিদ্দিক, আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাজী আয়নল হক, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এম এস আলম মোল্লা, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উল্লাহ, আমদিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ বশির মিয়া, নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল বাদশাহ, নরসিংদী জেলা তরুন দলের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক রানা, মেহেরপাড়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি বখতিয়ার হোসেন, মাধবদী থানা যুবদলের যুগ্ন আহবায়ক এডভোকেট রায়হান উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এডভোকেট প্রান্ত, সাধারন সম্পাদক রাফিউদ্দিন সুজন। মেহেরপাড়া ইউনিয়নের ১২ শত অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.