1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১০ জন দেখেছেন

 

সুমন পালঃ
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ৯জানুয়ারী শেখেরচর মাজার বাসস্ট্যান্ডে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী আব্দুর রশিদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির), পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ ছাত্তার, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বাবুল সরকার, নরসিংদী জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবিব, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলফাজ উদ্দিন, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সুজন ভূইয়া, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি এইচ এম ফরহাদ, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মতিউর রহমান, মেহেরপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম কালু, মেহেরপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মনির খান, নরসিংদী জেলা তরুন দলের সাধারণ সম্পাদক সজল মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি টিপু সুলতান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নিম্ন আয়ের মানুষের মাঝে ১হাজার কম্বল বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.