1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

৭ দফা দাবিতে মাধবদীতে লিফলেট বিতরণ করলেন সারজিস আলম

  • আপডেট সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৭১ জন দেখেছেন

 

সুমন পালঃ
৭ দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে নরসিংদীর মাধবদীতে লিফলেট বিতরণ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
৮ জানুয়ারি বুধবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে সারজিস আলম ও তার দল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এসময় নরসিংদী ও শিবপুরের শত শত সমন্বয়ক শিক্ষার্থী-জনতা অংশ নেয় এ কর্মসূচিতে। সন্ধ্যায় মাধবদী এস পি ইনস্টিটিউশন মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখসহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এ ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করি।
দিনব্যাপী নরসিংদীর শিবপুর, ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানা মোড়, মাধবদীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.