1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নরসিংদীতে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার – ২

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৫৩ জন দেখেছেন
মনিরুজ্জামান :- বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ দুইজনকে আটক করেছে র‌্যাব ১১। এসময় ৫৫৫ লিটার অপ্রক্রিয়াজাতকৃত দেশীয় মদ ও মদ তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১১ নরসিংদী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান। এর আগে রবিবার (২৭ জুন) ভোর রাতে পলাশ থানার সুলতানপুর এলাকার একটি দেশিয় মদের কারখানা থেকে তাদের আটক করে র‌্যাব। আটককৃতরা হলো সুলতানপুর গ্রামের শঙ্কর রবি দাস (৫২) ও মোঃ গোলাম মোস্তফা তোরন (৫০)।
 র‌্যাব জানায়, মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে নিজ ঘরে নিয়মিত বিপুল পরিমান চোলাই মদ তৈরি করে আসছিল। এছাড়াও নরসিংদীর বিভিন্ন স্থানে নিয়মিত চোলাই মদ সরবরাহ করে থাকে তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে ও জানিয়েছেন র‌্যাব ১১ নরসিংদীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল মবিন খান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.