1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৫৩ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। আজ ১৮ নভেম্বর বেলা ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান ভুইয়া, পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোতালিব মিয়া, মোঃ নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন দুলাল, ফয়সাল আহমদ, মাধবদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়া, আকবর এসোসিয়েটস এর কর্ণধার আকবর ওয়াহাবপ্রমূখ।
এসময় মতবিনিময় সভায় নরসিংদীতে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন, নরসিংদীর শিল্প এলাকায় কেন্দ্রীয় ইটিপি প্লান স্থাপন, মাধবদীতে একটি সরকারি হাসপাতাল স্থাপন, মাধবদী থানাকে উপজেলায় রুপান্তর, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি, বিদুৎ, গ্যাসসহ ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। বিশেষ করে দেশীয় কাপড়ের অন্যতম বাজার বাবুরহাট নিয়েও আলোচনা হয়। এসময় মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় উপরোল্লিখিত বিষয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.