1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাধবদী কাঁঠালিয়ায় জামায়াতের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদী কাঁঠালিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। এককভাবে বিএনপির একটি গ্রুপ কাঁঠালিয়া বাজার বণিক সমিতির নির্বাচনের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী কমিটি করায় এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে কাঁঠালিয়া ইউনিয়ন জামায়াত। আজ ২২ সেপ্টেম্বর বিকাল ৫টায় খড়িয়াবাজার এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে জামায়াত নেতৃবৃন্দ বলেন গত ২০ সেপ্টেম্বর বিএনপির একটি গ্রুপ বাজারের ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা ছাড়াই কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদসহ ৭ সদস্যবিশিষ্ট একটি নির্বাচনি কমিটি গঠন করে। নতুন কমিটির সদস্যরা সবাই বহিরাগত। আমরা সকলের সাথে পরামর্শ করে বাজারের ব্যবসায়ীদের নিয়ে কমিটি করার কথা বলি। একপর্যায়ে সাত সদস্যের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ব্যবসায়ীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানাই। কিন্তু তারা তা না করে উল্টো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারী ও খড়িয়া বাজারের ব্যবসায়ী ডাক্তার জাফর সিদ্দিকীর ব্যবসা প্রতিষ্ঠানে এসে কতিপয় বিএনপি নেতা হুমকি দেয়। এরই পরিপেক্ষিতে খড়িয়াবাজারের ব্যবসায়ীরা উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এসময় বক্তারা অনতিবিলম্বে সমস্যার সমাধান না করলে জামায়াতে ইসলামীর ব্যবসায়ীদের নেতৃত্বে বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি করার ঘোষনা দেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া ইউনিয়ন শাখার আমীর মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ জাফর সিদ্দিকী, সাবেক সভাপতি সরাফত উল্লাহ, উলামা পরিষদের কাঁঠালিয়া ইউনিয়ন শাখার সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিনপ্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.