1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

নরসিংদীতে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন

  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪৭২ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
সরকারী নিদের্শনা ঈদের পর লকডাউন আজ প্রথম দিনে নরসিংদীতে কঠোরভাবে পালিত হচ্ছে। আজকে কিন্তু অন্যান্যদিনের মতো দুরপাল্লার যাত্রীবাহী পরিবহন রাস্তায় নেই। শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি দিয়ে জরুরী কাজ সেরে নিচ্ছেন অনেকে। আর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ বিভাগ ও স্থাস্থ্য বিভাগ কঠোরভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ১৬৯ জনের করোনা সংগ্রহ করা হলে তারমধ্যে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গিয়েছেন ২জন। অপরদিকে নরসিংদীর কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মিজানুর রহমান জানান, এই হাসপাতালে ৮০জন রোগী ভর্তির ধারণ ক্ষমতা থাকলেও এইমধ্যে ভর্তি রয়েছে ১০০জন। এছাড়া চিকিৎসক ও নার্সের অভাব রয়েছে।

এছাড়া লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে আইন অমান্য করায় দুপুর পর্যন্ত ৬টি মামলায় চার হাজার পাঁচশত টাকা জড়িমানা আদায় করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
#

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.