1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নির্বাচনী সভায় বিএনপির হামলার প্রতিবাদে মাধবদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  নরসিংদীর মাধবদীতে ৯৪ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত নরসিংদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ফ্যাসিবাদীর সঙ্গে জড়িত এমন কোনো ব্যাক্তিকে বিএনপির সদস্য করা যাবে না………………………… রুহুল কবির রিজভী। মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাধবদীতে জামায়াতের এমপি প্রার্থী ইব্রাহিম ভূইয়ার গণসংযোগ কাজী সোহরাব আলী ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ মাধবদীর চৌয়া দারুল হুদা মাদ্রাসায় আলিম শ্রেনী চালু করা প্রসঙ্গে মত বিনিময় সভা।

মাধবদীতে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৩ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে আগামী ৩ সেপ্টেম্বর গণ সমাবেশ বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী মুসা বিন কাসিম। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী আবুল কাশেম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সেক্রেটারী মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহেরউদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি জয়নুল আবেদীন ভূইয়া, সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য বি এম মাহদি আল হাসান, মাধবদী পৌরসভা শাখার সভাপতি মুহাম্মদ ইউনুছ ভূইয়া, ইসলামী যুব আন্দোলন মাধবদী পৌরসভা শাখার সভাপতি আরিফ রহমান প্রমূখ। উল্লেখযোগ্য যে আগামী ৩ সেপ্টেম্বর (১) জুলাই হত্যাকান্ডের বিচার এবং গত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লংঘনের বিচার। (২) দুর্নীতিবাজ ও বিদেশে অর্থপ্রাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং বিদেশে প্রাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ। (৩) নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব(পিআর) নির্বাচন চালু। (৪) ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদের দাবীতে গণসমাবেশের ডাক দিয়েছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.