1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদী পৌরসভার প্রশাসকের দায়িত্বভার গ্রহণ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৩৪ জন দেখেছেন

মনিরুজ্জামান, নরসিংদীঃ মাধবদী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোবাশ্বের আলম।
বৃহস্পতিবার (২২আগস্ট) সকাল দশটায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করে মাধবদী পৌরসভার নতুন প্রশাসক হিসেবে পৌরসভায় তার প্রথম কর্মদিবস শুরু করেন।
দায়িত্বভার গ্রহণের পর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত হয়ে কুশল বিনিময় করেন। পরে পৌরসভার সকল কাজকর্ম সুচারুভাবে সম্পন্ন করার পাশাপাশি ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন, মৃত্যু ও চারিত্রিক সনদ সহ দ্রুততম সময়ের মধ্যে সকল প্রকার নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় পৌরসভার যেকোন কাজে পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার আশ্বাস দেন সেইসাথে সকলকে যার যার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান।
এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী বক্তব্য রাখেন।
এসময় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফরিদ, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৭,৮,৯ ফাতেমা বেগম সহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.