1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

পাইকারচরের বিএনপির আয়োজনে অনুষ্ঠান।

  • আপডেট সময়: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২২৪ জন দেখেছেন

সৈয়দ আমিনুল ইসলাম ( মাধবদী- নরসিংদী প্রতিনিধি)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে পাইকারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

গত ২১-ই আগস্ট বুধবার বৃষ্টিস্নাত দিনে বিকেল ৪টায় নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ দড়িচর বাজার মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন পাইকারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মাধবদী থানা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী আব্দুর রাজ্জাক খান বাদশাহ।

বিশেষ অতিথি ছিলেন পাইকারচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মাসুম মোল্লা,৭ নং ওয়ার্ড মেম্বার অহেদ আলী।

আগত অতিথিবৃন্দসহ অন্যন্য নেতৃবৃন্দ ন বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।

এসময় বক্তব্য আরো অংশগ্রহণ করেন পাইকারচর ইউনিয়ন তাতীদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান ও সভাপতি সুন্দর আলী,পাইকারচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন পাঠান সহ অন্যান্য স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এসময় উপস্থিত সকলকে খিচুড়ির মাধ্যমে আপ্যায়ন করা হয়। মূল লেখা শাওন আহমেদ সা’দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.