1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিক এর আয়োজনে আয় নিরাপত্তার দুই দিন ব্যাপী পুনঃপ্রশিক্ষণ নির্বাচনী সভায় বিএনপির হামলার প্রতিবাদে মাধবদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  নরসিংদীর মাধবদীতে ৯৪ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত নরসিংদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ফ্যাসিবাদীর সঙ্গে জড়িত এমন কোনো ব্যাক্তিকে বিএনপির সদস্য করা যাবে না………………………… রুহুল কবির রিজভী। মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মাধবদীতে জামায়াতের এমপি প্রার্থী ইব্রাহিম ভূইয়ার গণসংযোগ কাজী সোহরাব আলী ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ

মাধবদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট সময়: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৬১ জন দেখেছেন

সুমন পালঃ
হাজী মোঃ ইয়াকুব কাজী ও মোঃ শাহিদুজ্জামান অপু’র আয়োজনে আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৮আগষ্ট রবিবার দুপুরে ডাকসুর সাবেক জি.এস নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক এম.পি খায়রুল কবির খোকন এর পক্ষ থেকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ এবং আহত হয়েছে তাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাধবদী থানা তাতী দলের সভাপতি হাজী মোঃ ইয়াকুব কাজী এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলের উদ্বোধন করেন মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান। মাধবদী থানা যুবদলের সদস্য সচিব মোঃ শাহিদুজ্জামান অপু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক দুলাল ভান্ডারী,
নরসিংদী জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, মাধবদী পৌর সভা বিএনপির দপ্তর সম্পাদক আবুল বাশার, মাধবদী থানা যুবদলের আহবায়ক কাজী ওয়াসিম, আহবায়ক মোঃ শাহানউল্লাহ, মাধবদী শহর যুবদলের আহবায়ক সোলাইমান ভূইয়া, নরসিংদী থানা তাতী দলের সাধারণ সম্পাদক আজহারুল, নরসিংদী থানা শ্রমিক দলের আহবায়ক আঃ লতিফ, নুরালাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছাদেকুর রহমান গাজী, বিএনপি নেতা হাজী শফিকুল ইসলাম, মাধবদী কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক আল আমিন, ছাত্র দলের নেতা জহিরুল ইসলাম বাবু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ এবং আহত হয়েছে তাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.