1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নরসিংদীতে আনসার ও ভিডিপি সদস্যের হাতে প্রায় ৯০ লাখ টাকা, গাড়িসহ আটক ৩

  • আপডেট সময়: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৬০ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর শাহেপ্রতাব মোড়ে প্রায় ৮৮ লাখ ৫০ হাজার টাকা ও একটি প্রাইভেটকারসহ ৩ ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তার কাজে দায়িত্বরত ভিডিপি ও শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় থেকে তাদের আটক করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা এডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অন্যান্য দিনের মতো আনসার, ভিডিপি ও সাধারণ শিক্ষার্থীরা সাহেপ্রতাব মোড়ে দায়িত্ব পালনকালে একটি প্রাইভেটকার সন্দেহ হলে তাতে তল্লাশি করে উক্ত টাকার দুটি ব্যাগ পাওয়া যায়। এসময় বিষয়টি সেনা বাহিনীকে জানানো হলে তারা এসে টাকা, গাড়ি ও চালকসহ ৩জনকে আটক করে তাদের কাছ থেকে তথ্য জানার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে নেয়া হয়। পরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেড ডা. শিহাব সারার অভির উপস্থিতিতে টাকা গণনা শেষে ট্রেজারীতে জমা রাখা হয়। আর আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য প্রক্রিয়া চলছে। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার হরিয়ালা গ্রামের আবু মিয়ার ছেলে মনির হোসেন (৪০), একই জেলার সদর উপজেলার রাজগর ববিপারার জুরু মিয়ার ছেলে রাসেল আহমেদ (৩৫) ও চালক আশুগঞ্জ থানার দূর্গাপুরের নুরু মিয়ার ছেলে জুলহাস মিয়া (৩৩)। এছাড়া ১৩-১৬৫২ নম্বর সম্বলিত একটি প্রাইভেটকার আটক করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.