1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদীতে হাসিনা সরকার পতনে বিএনপি ও জামায়াত-শিবিরের বিজয় মিছিল

  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৭৫ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে শেখ হাসিনা পালানোর খবর পেয়েই আনন্দ উল্লাসে মেতে উঠেছে ছাত্র জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। গতকাল থেকেই আনন্দ মিছিল হচ্ছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলাদা আলাদা ভাবে মাধবদী বাজারে বিজয় মিছিল বের করে। বেলা ১১টায় বিএনপি নেতা কর্মীরা মাধবদী এএসপি স্কুল মাঠ থেকে পৌরসভা, বড় মসজিদ, জলপট্টি রোড হয়ে গরুরহাট মোড় গিয়ে আনন্দ মিছিলটি শেষ করে। এসময় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, কাজী ওয়াসিম, মোঃ মফিজুল ইসলাম, মোঃ জাকারিয়া, মাহে আলম চৌধুরী, আনোয়ার হোসেন আনু, শেখ ফরিদ, মাহফুজুর রহমান কালামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবকদলের নেতাকর্মীরা। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যোহর নামাজের পর মাধবদী বাজার জালপট্টি মসজিদ থেকে জলপট্টি, বড় মসজিদ, পৌরসভা রোড হয়ে মাধবদী বাসস্ট্যান্ডে এসে আনন্দ মিছিলটি শেষ করে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা মোঃ জাফর উল্লাহ খান, মাওলানা মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন, নজরুল ইসলামসহ ছাত্র শিবিরের নেতাকর্মীরা।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.