1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৩০৭ জন দেখেছেন

সুমন পালঃ মাধবদী পৌরসভার আয়োজনে ৩মার্চ রবিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় উদ্যোক্তাদের হাতে তৈরী দৈনদিন ব্যবহৃত পন্যের সমারোহ নিয়ে বাহারি ষ্টলের পসরা বসে। মেলায় ত্রিশটির অধিক ষ্টল বসানো হয়। নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। নারী উদ্যোক্তা পরিষদের সভাপতি ও শাম্মী’স কিচেন এর স্বত্বাধিকারী ফারজানা তাবাচ্ছুম শাম্মী এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেন, মো: নওশের আলী, বাবুল ভূইয়া, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, পিয়ারা বেগম, নারী উদ্যোক্তা পরিষদের সহসভাপতি রনি আক্তার, সারাবান তাহুরা, সাধারণ সম্পাদক অনিতা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সুবর্না আক্তার বন্যা, হাসনা হেনা, অন্যান্য সদস্য রাহিমা ইতি, সুরভী, সোনিয়া আফরিন, মাসুমা আক্তার প্রমুখ। আগামীতে সপ্তাহ ও মাসব্যাপী নারী উদ্যোক্তা মেলার আশা প্রকাশ করেন নারী উদ্যোক্তা পরিষদের সভাপতি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.