1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া

মাধবদীতে শ্বাসরুদ্ধ করে পাঁচ মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যা, স্বামী আটক।

  • আপডেট সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৯ জন দেখেছেন

সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী থানাধীন চরভাসানিয়া গ্রামে শ্বাস রুদ্ধ করে পাঁচ মাসের গর্ভবতী এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটে।
গত ২৮ ‌তারিখ বৃহস্পতিবার উত্তর চর ভাসানিয়া গ্রামের আবু সিদ্দিকের পুত্র আবু কালাম মিয়ার স্ত্রী আরিফার নিজ ঘরে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযান চালিয়ে ঘাতক স্বামী আবু কালাম(২৩) কে আটক করে।
এ বিষয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, নিহত আরিফা(২০) নরসিংদী জেলার বগারগত গ্রামের জামাল উদ্দিনের মেয়ে স্বামী আবুল কালামের সাথে তার দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহের জের লেগেছিলো। আর এ কারণেই ঘটনার দিন তাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে সে পালিয়ে যায়। এবং পুলিশ দ্রুত অভিযানে চালিয়ে ২৯ তারিখে তাকে আটক করতে সক্ষম হয়। আবু কালাম এই হত্যার দায় স্বীকার করে এবং নিহত আরিফা পাঁচ মাসের গর্ভবতী ছিল বলে জানায় এ ঘটনায় তার ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলা নং ২০।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.