1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে ঝাড়ুর আঘাতে একজনের মৃত্যুর অভিযোগ

  • আপডেট সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৪২৪ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর মাধবদীতে দুই পক্ষের ঝগড়ায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনারা বেগম(৫৫) নামে এক মহিলার মৃত্যুর অভিযোগ ওঠেছে, এলাকা জুড়ে নানাগুঞ্জন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ নভেম্বর ভোর সাড়ে ৬টায় কাঠালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের
আব্দুল্লাকান্দী আদর্শ বাজার সংলগ্ন ক্ষুদে পন্ডিত মডেল স্কুলের পাশে এ ঘটনা ঘটেছে। ভোরে আমিন উদ্দিন এর স্ত্রী মিনারার সাথে পার্শ্ববর্তী বাড়ির নাজিম উদ্দীন এর ছেলে কবির, সাজেদুল, শিল্পি, ছগির এর ছেলে ফেরদৌস এর সাথে পানি নিস্কাশনের পাইপ ফেটে যাওয়া নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। এসময় কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে উঠান পরিস্কার করার ঝাড়ু দিয়ে মিনারার মাথায় আঘাত করলে সে কিছুক্ষণ মাথায় হাত দিয়ে নিরব হয়ে বসে থাকে। মিনারা চুপ করে বসে থাকায় তার পরিবারের লোকজন তাকে প্রথমে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়, সেখানে থাকা চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের লোকজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা করা কালে গত ২১ নভেম্বর মিনারা মারা যায়। মিনারার লাশ এলাকায় নিয়ে আসলে এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভ সৃষ্টি হয়। এসময় মাধবদী থানা পুলিশকে সংবাদ দিলে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেন এবং লাশের ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.