1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কাপড়ের পাইকারী বাজার বাবুরহাট পরিদর্শনে বিভাগীয় কমিশনার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৫৪ জন দেখেছেন

সুমন পালঃ দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ১১টার দিকে বাজারের সাটিং পট্টিতে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শেনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। পরিদর্শন কালে তিনি বলেন আমরা তদন্ত কমিটি গঠন করেছি, কিসের থেকে আগুনের সূত্রপাত তা তদন্তের মাধ্যমে বের করে দ্রুত তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই পরিচালক মোঃ আলী হোসেন শিশির, শিলমান্দী ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, শেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ভূইয়া সহ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলো মোশাররফ হোসেন(সিআইপি), মোঃ মনিরুজ্জামান, মহিউদ্দিন গং, নুরুজ্জামান গং, হাজী করিম, গিয়াসউদ্দিন, হাবিবুর রহমান, আলহাজ্ব জিয়াউদ্দন, আক্কাস মিয়া সহ শতাধিক দোকান মালিক।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.