1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ।

মাধবদীতে আলী হোসেন শিশির এর নেতৃত্বে অবস্থান কর্মসূচী পালন

  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৯৫ জন দেখেছেন

সুমন পালঃ সারাদেশে বিএনপি-জামায়াত কর্তৃক মানুষ হত্যা, নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও ৭২ঘন্টা অবরোধ কর্মসূচীর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয় উপ-কমিটির সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির (সিআইপি) এর নেতৃত্বে আজ ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচী ও র‍্যালী অনুষ্ঠিত হয়। সমাবেশে আলী হোসেন শিশির বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি-জামায়াতের কোন লোক যেন জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, প্রয়োজনে তাদের প্রতিহত করতে হবে। আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাজপথে আছি এবং থাকব। সমাবেশে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূরে আলম, নুরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, মাধবদী থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব, মাধবদী পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল প্রধান সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.