1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদীতে আলী হোসেন শিশির এর নেতৃত্বে আওয়ামীলীগের র‍্যালী ও শান্তি সমাবেশ পালন

  • আপডেট সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৮৮ জন দেখেছেন

সুমন পালঃ সারাদেশে বিএনপি-জামায়াত এর ডাকা সকাল -সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে শান্তি সমাবেশের অংশ হিসেবে নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয় উপ-কমিটির সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির (সিআইপি) এর নেতৃত্বে আজ ২৯ অক্টোবর রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়। সমাবেশে আলী হোসেন শিশির বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি-জামায়াতের কোন লোক যেন জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, প্রয়োজনে তাদের প্রতিহত করতে হবে। আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাজপথে আছি এবং থাকব। সমাবেশে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূরে আলম, নরসিংদী জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজিব হোসেন, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, মাধবদী থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব, মাধবদী পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল প্রধান সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.