1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল

পাঁচদোনা ইউনিয়নের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা

  • আপডেট সময়: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ জন দেখেছেন

সুমন পালঃ
আজ ১৬ অক্টোবর সোমবার পাঁচদোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পাঁচদোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচদোনা ইউপি পরিষদের সদস্য আব্দুল হাই মোমেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -২ পলাশ আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারদী ইউপি চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম গাজী, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব। মতবিনিময় সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানান। পাঁচদোনা ইউনিয়নের তিন হাজার উপকারভোগী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মতবিনিময় করেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.