1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :

মাধবদীতে আলী হোসেন এর সৌজন্যে ‘মুজিব’ চলচ্চিত্রের প্রদর্শণী

  • আপডেট সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১০২৭ জন দেখেছেন

সুমন পালঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্নজীবনী সম্বল্লিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব’ একটি জাতির রুপকার চলচ্চিত্রের প্রদর্শনী আজ ১৩ অক্টোবর শুক্রবার মাধবদীতে অবস্থিত মমতা সিনেমা হলে নরসিংদী সদর-১ আসন থেকে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির (সিআইপি) এর সৌজন্যে পাঁচশতাধিক নেতা কর্মী নিয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।এসময় আলী হোসেন শিশির পরিবারের সদস্যদের নিয়ে মমতা সিনেমা প্রেক্ষাগৃহে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন।নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির নরসিংদী সদরের আওয়ামীলীগ কর্মী ও তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের রুপকার জাতির জনক বঙ্গবন্ধু ও তার জীবন সম্পর্কে জানতে এ চলচ্চিত্রটি পরিবার পরিজন নিয়ে প্রেক্ষাগহে গিয়ে দেখার অনুরোধ জানান। সেই সাথে তরুণ যুবকদের বলেন রাজনীতি করার আগে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জানতে হবে, কার হাত ধরে বাংলাদেশের সৃষ্টি সে সম্পর্কে ধারণা থাকতে হবে।মুজিব আদর্শের সৈনিক হতে হলে অবশ্যই মুজিবের আদর্শ সম্পর্কে জানতে হবে। এই চলচ্চিত্রটি দেখলে সে সম্পর্কে ধারণা পাবে।এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামালীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা নুরে আলম, জেলা যুবলীগের অর্থ সম্পাদক রাজিব মিয়া, মাধবদী থানা শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সহ সভাপতি সেলিম মিয়া, মহিষাশুড়া ইউনিয়নের ইউপি সদস্য সমীর হাসান, মাধবদী পৌরসভা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মাধবদী থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব সহ শতাধিক নেতাকর্মী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.