1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন

নরসিংদীর মাধবদীতে কাঠালিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির একাংশের পদত্যাগ।

  • আপডেট সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৯ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীর মাধবদীতে কাঠালিয়া ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ১৬ জন সদস্য পদত্যাগ করেছেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাঠালিয়া ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১ নং যূগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অনলাইনে প্রকাশিত এক চিঠিতে গত ০৬/০৯/২৩ ইং তারিখে মোঃ শাহান উল্লা শাহান ও শহিদুজ্জামান অপুর স্বাক্ষরে ৩৩ সদস্য বিশিষ্ট কাঠালিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে বলে জানতে পারি। আমাদের কারো সাথে কোন প্রকার আলোচনা ও যোগাযোগ না করেই উক্ত কমিটির বিভিন্ন পদে আমাদের নাম অন্তর্ভূক্ত করে।
মাধবদী থানা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব দাবিদার শাহানউল্লাহ ও শহীদুজ্জামান অপু সমর্থিত যে কমিটি ইতোপূর্বে ঘোষণা করা হয়েছে তা নরসিংদী জেলা যুবদল কর্তৃক অনুমদিত কমিটি নয় বিধায় তাদের দেওয়া কাঠালিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি আমরা প্রত্যাখ্যান করলাম।
সেইসাথে আমরা নিম্ন স্বাক্ষরকারী ১৬ জন সদস্য কাঠালিয়া ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় – সজ্ঞানে পদত্যাগ করলাম।
সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় যারা পদত্যাগ করেছেন তারা হলেন,মোঃ খোকন আহমেদ জয়, মোঃ নাছির উদ্দিন মোক্তার, মোঃ এইচ এম আলামিন, মোঃ জাহাঙ্গীর, মোঃ আল আমিন মিয়া, আয়নল হক, মোঃ রবিন মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ আরজুমান, মোঃ শামিম, মোঃ মেহেদী হাসান, মোঃ মোতালিব মিয়া, মেহেদী হাসান রবিন, শুভ্র প্রমুখ।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.