1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

নরসিংদী প্রেসক্লাবে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন ও অনুদানের চেক বিতরণ

  • আপডেট সময়: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৪৪ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বরনে নরসিংদী প্রেসক্লাব চত্বরে “চিরঞ্জীব বঙ্গন্ধু” নামে ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু এঁর নিজস্ব অর্থায়নে এই ম্যুরালটি নির্মিত হয়। ভাস্কর ফনি দাস’র পরিকল্পনায় এটি নির্মাণ করা হয়।
৩০ আগস্ট (বুধবার) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এউপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব এঁর সভাপতিত্বে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত নরসিংদীর গণমাধ্যমকর্মীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে প্রেসক্লাব সদর উপজেলা পরিষদের অর্থায়নে প্রেসক্লাব কার্যালয় সৌন্দর্য্যবর্ধণ কাজের উদ্বোধন করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.