1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা মাধবদীতে দুর্যোগ ঝুঁকি প্রশমন ও জলবায়ু পরিবর্তন সভা অনুষ্ঠিত রিক এর আয়োজনে আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে র‍্যালী অনুষ্ঠিত

নরসিংদীতে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩৪১ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদীতে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই রবিবার সকালে নরসিংদী সদর থানার জেলখানার মোড় ও ২৪ জুলা্সই সোমবার সকালে শিবপুর ইটাখোলা এলাকায় পৃথক দুইটি অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আলামিন মিয়া(২৪) এবং কক্সবাজার জেলার উখিয়া থানার তুতুরবিল এলাকার মীর আহমেদ এর ছেলে আবুল বাশার (৪৮)। এসময় তাদের কাছ থেকে মাদক সরবরাহে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা শাখার এস আই নঈমুল মোস্তাক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শিবপুরের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান চালক আলামিন মিয়াকে ৩০ কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা পিকআপটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে ডিএমপি পল্টন থানায় একটি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার জেলখানার মোড় এলাকায় আবুল বাশারকে ৩ হাজার ৫শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা মোটর সাইকেলটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.