Happy Hugo Casino 100 Free Spins Bonus 2026 Theyre a buoyant bunch with a love of vibrant colours and cute, larger-than-life cartoon characters the sort that surface in their pokies and other games. Galaxyno Casino Login App Sign Up They also happen to be the leading brands that are available at golf stores and online retailers. Deposit Via Google Play

সুমন পালঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হাজীপুর কার্যালয়ে বৃক্ষ রোপন অভিযান ২১ জুন বুধবার অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ বান্ধব বাংলাদেশ গঠনে সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সরকারি জায়গা, রাস্তার পাশে, নদীর পাড়ে এসব ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়েছে। সেবা প্রান্তিক পর্যায়ে পৌছে দেওয়ার জন্য সর্বদা এ বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কাজে এ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে শতস্ফুর্ত অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতেও তারা জীবনের মায়া ত্যাগ করে দায়িত্ব পালন করে থাকে।
বৃক্ষ রোপন অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাত হোসেন সেলিম, সার্কেল এ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিঃ দঃ) মোঃ আমির হামজাহ, নরসিংদী সদর উপজেলা প্রশিক্ষক লুৎফর রহমান লতিফা সহ আনসার কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতাগণ।