1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাধবদীর নুরালাপুরে ভয়াবহ অগ্নিকান্ড! প্রায় কোটি টাকার ক্ষতি সাধন।

  • আপডেট সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৩৩ জন দেখেছেন

 

সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলাধীন নুরালাপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, ১৯ জুন আনুমানিক ভোর ৪টার দিকে স্থানীয় লোকজন হক টেক্সটাইলের গোডাউনে আগুন দেখতে পায়। আগুন দেখতে পেয়ে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা সাধারনের আয়ত্তের বাহিরে চলে যায়। পরে খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের ভিতরে থাকা সুতা, পেয়ার পার্টস, একটি মটর সাইকেলসহ মেশিনারিজ এর মূল্যবান যন্ত্রপাতি পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়ে যায়। অগ্নিকান্ডের বিষয়ে জানতে চাইলে হক টেক্সটাইল এর মালিকপক্ষ হাজী মোঃ আয়নুল হক জানান, প্রতিপক্ষ শত্রুতা করে আমার গোডাউনে আগুন লাগিয়েছে। আমার এতো টাকার ক্ষতি সাধন যে করেছে বা করিয়েছে আমি প্রশাসনের সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে ভবিষ্যতে তারা এরকম অপরাধ করতে সাহস না পায়। মাধবদী ফায়ার সার্ভিস এর কর্মকর্তা জানায়, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়েছি। কিভাবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের মাধ্যমে বলা যাবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.