1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

নরসিংদীতে শেখ মুজিবুর রহমা’র ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

  • আপডেট সময়: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৯৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে্্য নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা, স্মারক ডাকটিকেট উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৮ মে) সকালে জেলা শিশু একাডেমী হলরুমে এই আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে এতে আলোচনা করেন।
স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা ও মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠানসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শোষিতদের মুক্তি ও বিশ্বব্যাপী শান্তি স্থাপনে বঙ্গবন্ধুর উদ্যোগের ফলে বিশ্ববাসী তাঁকে জুলিও কুরি পদক প্রদান করেন। এর মাধ্যমে বিশ্ববন্ধুর যোগ্য মর্যাদায় আসীন হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আর বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে চলেছেন।

আলোচনা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট উন্মোচন করেন এবং এ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও স্মারক ডাকটিকেট বিতরণ করেন। সবশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.