1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।।

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৬৫৬ জন দেখেছেন

মোঃ রাকিবুল হাসানঃ-
আজ ১৫ জুলাই ২০২১,বৃহস্পতিবার সকাল ১১টা ৩০মিনিটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ মাধবদী থানা শাখার উদ্যোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় পথচারী ও গাড়ির ড্রাইভারদের মাঝে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় ও নভেল করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।
এরপর কেক কেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেন নিলু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক,
নরসিংদী জেলা বিএমএসএফ’র কোষাধক্ষ্য মোঃ শাফিউদ্দিন খন্দকার, নরসিংদী সদর উপজেলা বিএমএসএফের আহবায়ক খন্দকার তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের মাধবদী থানা শাখার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস,অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন সোহান ডাঃ আলাল, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের মাধবদী থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির,আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মানিক,
সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান,মুফতী ওবায়দুল্লাহ,মোঃ মঞ্জুরুল আলম সহ আরো অনেকে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি ও দেশবাসীর মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.