1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে লুন্ঠিত মালামাল সহ এক দস্যু গ্রেফতার।

  • আপডেট সময়: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪১২ জন দেখেছেন

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচদোনা হতে দস্যুতার কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস ও নগদ ২০ হাজার টাকাসহ ১ জন দস্যু গ্রেফতার করতে সক্ষম হয়েছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। ৯ এপ্রিল দুপুরে মাধবদী থানায় এক প্রেস ব্রিফিং এ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অণির্বান চেšধুরী জানান, গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে গ্রামীন ফোনের সেলস এক্সিকিউটিব মোঃ ইসহাক ভূইয়া (৩০) পাঁচদোনা এলাকা হইতে গ্রামীন ফোনের ফেক্সিলোড , সিম-কার্ড, মিনিট-কার্ড বিক্রি করে বেলা ১২টার দিকে পাঁচদোনা টু ঘোড়াশালগামী রোডের নলুয়া এলাকায় মোবারক স্টোর এর সামনে পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা একটি সিলভার রংয়ের নোহা মাইক্রোবাস হইতে অজ্ঞাতনামা ৩/৪ জন দস্যু জোড়পূর্বক ইসহাক ভূঁইয়াকে তাদের মাইক্রো গাড়ীতে উঠিয়ে নিয়ে মারপিট করে তার সাথে থাকা নগদ ৪,৫০,০০০/- টাকা ও ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাহাকে গাজীপুর জেলাধীন কালিগঞ্জ এলাকায় বঙ্গবন্ধু রাজার নামক স্থানে নামিয়ে দেয়। ইসহাক ভূইয়ার অভিযোগের ভিত্তিতে নরসিংদী জেলার গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করিয়া আন্তঃ জেলা দস্যু বগুড়া জেলার প্রাণনাথপুর গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে আমিরুল ইসলাম(৪০) কে গ্রেফতার ও দস্যুতা কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো বাস ও লুণ্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার করে। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) সামসুল আরেফীন, সদর সার্কেল সোহাগ আহামেদ, জেলা গোয়েন্দা শাখার ওসি আবুল বাশার, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান প্রমুখ।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.