1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা মাধবদীতে দুর্যোগ ঝুঁকি প্রশমন ও জলবায়ু পরিবর্তন সভা অনুষ্ঠিত রিক এর আয়োজনে আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে র‍্যালী অনুষ্ঠিত

মাধবদীতে বিশিষ্ট সমাজসেবক এর আত্মজীবনী নিয়ে “অনন্য এক ফজলুল করিম” গ্রন্থের মোড়ক উন্মোচন 

  • আপডেট সময়: সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩৪১ জন দেখেছেন

 

সুমন পালঃ মাধবদী সতি প্রসন্ন ইনষ্টিটিউশন স্কুল হলরুমে গত ২০মার্চ সোমবার বিকেলে রাহিমা আক্তার দিপ্তী রচিত “অনন্য এক ফজলুল করিম ” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজী ওসমান গণি, সহকারী এটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, মাধবদী পৌরসভার প্যানেল মেয়র মোঃ শেখ ফরিদ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান, মাধবদী সতি প্রসন্ন ইনষ্টিটিউশন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিরণ কুমার দেবনাথ, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রভাষক মোহাঃ শেখ সাদী, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনন্য এক ফজলুল করিম গ্রন্থের রচয়িতা রাহিমা আক্তার দিপ্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক ফজলুল হক মিলন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.