1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

নরসিংদী জেলা এনএসপি’র নতুন কমিটি গঠিত হারুন সভাপতি, আউয়াল সাধারণ সম্পাদক

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৪ জন দেখেছেন

 

সুমন পালঃ গত ১৮ জানুয়ারি, বুধবার নরসিংদী জেলা সংবাদ পত্র পরিষদ (এনএসপি)এর দ্বি-বার্ষিক সাধারণ সভা নরসিংদী শহরের রেলওয়ে স্টেশনস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এনএসপির সভাপতি মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক খোরাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ মোঃ সেখ সাদী, সাপ্তাহিক বাবুরহাট বার্তার প্রকাশক ও সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম.এ. আউয়াল, দৈনিক উত্তাপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এড. মোঃ লিয়াকত হোসেন, সাপ্তাহিক নরসিংদীর সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক একে ফজলুল হক, দৈনিক আজকের খোঁজখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনজিল এ মিল্লাত, সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হুমায়ুন কবির শাহ্ ও সাপ্তাহিক দেশ সন্দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ নাছিবুর রহমান খান, সাপ্তাহিক জনতারচিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী প্রমুখ। সভা শেষে সর্ব সম্মতিক্রমে সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হারুন অর রশিদ কে সভাপতি ও দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. এ আউয়ালকে সাধারণ সম্পাদক করে নরসিংদী সংবাদপত্র পরিষদের ২০২৩-২৪ সালের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি সাপ্তাহিক নরসিংদীর সমাচার এর প্রকাশক ও সম্পাদক একে ফজলুল হক, সহ-সভাপতি সাপ্তাহিক দেশ সন্দেশ এর প্রকাশক ও সম্পাদক মোঃ নাছিবুর রহমান খান, কোষাধ্যক্ষ দৈনিক আজকের খোঁজখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনজিল এ মিল্লাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাপ্তাহিক জনতার চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন দৈনিক গ্রামীণ দপর্ণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আনোয়ার কামাল, দৈনিক সমসংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হামিদুল হক আহাদ ও সাপ্তাহিক অতিক্রম পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফরোজা আহমেদ।
এছাড়া এনএসপির চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন, অধ্যক্ষ মোঃ সেখ সাদী, মোঃ জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), এড. লিয়াকত হোসেন ও মোঃ হুমায়ুন কবীর শাহ। অনুষ্ঠান পরিচারনা করেন এনএসপির সাধারণ সম্পাদক কাজী আনোয়ার কামাল।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.