1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীর চরদিঘলদীতে ডাকাতদলের হামলা।একজন টেটাবিদ্ধ, তাজা ককটেল উদ্ধার। 

  • আপডেট সময়: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৩ জন দেখেছেন

 

 

মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীর মাধবদী থানাধীন দুর্গম চরাঞ্চল চরদিঘলদীতে ডাকাতের হামলায় বিদেশ ফেরত দেলোয়ার (২৩) নামে এক যুবক টেটাবিদ্ধ হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে মাধবদী থানার চরদিঘলদীতে এঘটনা ঘটে ‌। পরে সকালেই তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে অস্ত্রোপাচার করে টেটা অপসারণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এঘটনায় মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি তাজা ককটেল উদ্ধার করে।

আহত দেলোয়ার হোসেন চরদিঘলদী পশ্চিম পাড়ার আঃ জব্বার হোসেনের ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ঘটনাস্থলে একটি তাজা ককটেল সহ এর আশপাশে বিস্ফোরিত ককটেলের খোসা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরে মাধবদী থানার এসআই জাহিদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের উপস্থিতিতে একটি তাজা ককটেল উদ্ধার করে।

আহত দেলোয়ার ও আব্দুল হাই বলেন, ভোর চারটার দিকে ইউনুছের নেতৃত্বে আলী, সাকু, আলী ও সাকুর ছেলেসহ ১০/১২ জন ভাড়াটিয়া ডাকাতসহ ৩০/৪০ জনের ডাকাত দল টেটা, বল্লম, দা, ছোরা, ককটেল ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের গ্রামে অতর্কিত হামলা চালায়। এসময় দেলোয়ার হোসেন তাদের বাঁধা দিলে তারা তার পায়ে উপর্যুপুরি দুইটি টেটা বিদ্ধ করাসহ মারধর করে। পরে তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা কয়েক ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। আমরা ইউনুছ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি।

আমাদের এলাকার শান্তির পরিবেশ যাতে কেউ বিনষ্ট করতে না পারে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান বলেন, একজন টেটা বিদ্ধের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি ককটেল উদ্ধার করেছে। তবে এটি ডাকাতির ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.