1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বেলাবতে বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৮২ জন দেখেছেন

 

স্টাফ রিপোর্টার
নরসিংদীর বেলাব উপজেলার জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মডার্ণ স্কুলের ২০২২খ্রীঃ শিক্ষাবর্ষ ছাত্র/ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল, মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ ও ৫ম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর ২০২২ খ্রীঃ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে এবং সাবেক শিক্ষক ও প্রতিষ্ঠাতা উবাইদুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, শিক্ষাগুরু ও সাবেক প্রধান শিক্ষক আঃ খালেক মাষ্টার, প্রবীন রাজনীতিবীদ ও সমাজ সেবক আলাউদ্দিন প্রধান, বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা তৌফিকুল ইসলাম সুজন,সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা মাওলানা জহিরুল ইসলাম জাহেরী , অভিভাবক প্রতিনিধী খলিল কায়সার রনী।

অনুষ্ঠানে ২০২২ শিক্ষা বর্ষের মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ৫ম শ্রেণীর ছাত্র/ ছাত্রীরদের বিদায় উপলক্ষে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কামাল হোসেনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকা,অভিভাবক, ছাত্র/ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.