1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া

মাধবদীর আমদিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে বিজয় দিবস পালিত

  • আপডেট সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৮৩ জন দেখেছেন

 

এম. শরীফ হোসেন: সারা দেশের ন্যায় মাধবদীর আমদিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে দেশের ৫১তম বিজয় দিবস পালন করা হয়।

এ উপলক্ষ্যে শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১০টায় ইউনিয়নের কান্দাইল বাজার ভূইয়া সুপার মার্কেটের দোতলায় ইউনিয়ন আওয়ামীলীগের কার্য্যালয়ে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন ভূইয়া রিপন। ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি সাদিকুর রহমান রিটন এর সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামীলীগের সিঃ সহ-সভাপতি আসাবুদ্দিন মেম্বার সভাপতিত্বে এতে স্বাগতিক বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল আহমেদ।
প্রধাণ অতিথি তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারানো সকল শহীদের প্রতি ও ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করে তার বক্তব্য প্রদান করেন।

এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল হক, ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, শ্রমীকলীগ সভাপতি আব্দুস সালাম পিন্টু। এসময় আরো উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বাবুল ভূইয়া, ১নং ওয়ার্ড যুবলীগ সেক্রেটারি মানিক মিয়া, ছাত্রলীগ সদস্য মোক্তার হোসেন, সোনালি ব্যাংক মাধবদী শাখার সভাপতি মোঃ শামীম, ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার মনিরা বেগমসহ বিভিন্ন নেতা-কর্মী। বক্তব্যের শেষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এবং সবশেষে গণভোজ বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.