1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পলাশ থানা সেন্ট্রাল কলেজের বুদ্ধিজীবী দিবস পালন

  • আপডেট সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পলাশের পারুলিয়া মোড়ে অবস্থিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো: আমীর হোসাইন গাজী।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক শহিদুল হক সুমনের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, বাংলা বিভাগের প্রভাষক আনিছা আনার, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুনসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে পশ্চিমা হায়েনারা ভেবে দেখলো বাংলাদেশকে হাতে নিতে হলে এদেশের বুদ্ধিজীবীদের শেষ করে দিতে হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী চুড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে দেশের বুদ্ধিজীবী হিসেবে শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, কবি লেখকদের ধরে এনে মিরপুরের রায়ের বাজারে বদ্ধভূমিতে নির্মমভাবে হত্যা করে। পশ্চিম পাকিস্তানের হায়েনারা তাদের নির্মমভাবে হত্যা করলেও দেশের মুক্তিকামী জনতার কাছে তারা হার মানতে বাধ্য হয়। ফলে ১৬ ডিসেম্বর শত্রুমুক্ত হয় এই সোনার বাংলা। মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে গড়া এদেশ সকলকে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে ধরে রাখতে হবে। পাশাপাশি দেশ থেকে দুর্নীতিকে বিতারিত করতে হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.