1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীর এনকেএম হাইস্কুল এন্ড হোমসের দ্বিতীয় বারের মত শতভাগ জিপিএ ৫ প্রাপ্তি।

  • আপডেট সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩৮৮ জন দেখেছেন

 

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) তে দ্বিতীয়বারের মত শতভাগ জিপিএ ৫ পেয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস (এনকেএম)। সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন স্কুল কর্তৃপক্ষ।

দুপুরের আগ থেকে ফলাফলের অপেক্ষায় স্কুল প্রাঙ্গনে এসে জড়ো হয় শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলাফল ঘোষণার পর বিদ্যালয় প্রাঙ্গনে উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থীরা। ফলাফল ঘোষণার পর শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে স্কুল প্রাঙ্গনে মোনাজাত করা হয়। এসময় বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি আব্দুল কাদির মোল্লা উপস্থিত ছিলেন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, এবছর বিজ্ঞান ও ব্যবসায় শাখা মিলিয়ে মোট ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে শতভাগই জিপিএ ৫ অর্জন করে।

২০০৮ সালে শুরু হওয়া পর এ বছর দ্বিতীয়বারের মতো শতভাগ জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে এ প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো শতভাগ জিপিএ ৫ পায় প্রতিষ্ঠানটি।

নাসিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস, নরসিংদীর অধ্যক্ষ অসীম বাড়ৈ বলেন, করোনাকালীন সময়ে আধুনিক পদ্ধতিতে সমন্বিত পাঠদান এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।এবং ঢাকা বোর্ডে পাঁস এবং জিপিএ৫ বিবেচনায় উক্ত প্রতিষ্ঠানটি বোর্ডে প্রথম হয়েছে বলে দাবী প্রতিষ্ঠান প্রধানের।

মকবুল হোসেন

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.