1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নরসিংদীতে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরস্কার বিতরণ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩১৬ জন দেখেছেন

শরীফ ইকবাল রাসেল:
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ হেল জাকী’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সেক্টর কমান্ডার ফোরাম নরসিংদী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান। স্মার্ট বাংলাদেশ বিষয়ক এক প্রবন্ধ উপস্থাপন করেন নরসিংদী সরকারী কলেজের নরসিংদী সরকারী কলেজের পদার্থ বিভাগের অধ্যাপক পুলক কুমার সাহা।
মেলায় স্কুল, কলেজ ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ প্রায় ৭০টি স্টল অংশগ্রহন করে।
আলোচনা শেষে মেলায় অংশ গ্রহনকারী স্টলের মধ্যে ৫টি ক্যাটাগরীতে মোট ১৮জন বিজয়ীর মাঝে পুরস্কার স্বরপ ক্রেস্ট তুলে দেন। মেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রকল্প উপস্থাপনে পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রথম স্থান অর্জণ করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.