1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

“নরসিংদীতে কৃষি ও এসএমই ঋণ মেলা অনুষ্ঠিত”

  • আপডেট সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ জন দেখেছেন

 

সুমন পালঃ ২১ সেপ্টেম্বর বুধবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী কৃষি ও এসএমই ঋণ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
উদ্বোধন উপলক্ষে তিনি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের স্টলসমূহ পরিদর্শন করেন এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃষি ও এসএমই ঋণ বিতরণ সংক্রান্ত অবহিতকর সেশন ও প্রশ্নোত্তর পর্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন।
কৃষক ও উদ্যোক্তাগণকে দেশের অর্থনীতির মূল কারিগর হিসেবে অভিহিত করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে এই মেলায় ঋণ প্রদানকারী কর্তৃপক্ষ ও ঋণ গ্রহীতাগণের মিথস্ক্রিয়ার মাধ্যমে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রক্রিয়াগত সমস্যা সমূহের সমাধান এবং ঋণ প্রাপ্তি সহজতর হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ১৬ জন ঋণগ্রহীতার মধ্যে তাৎক্ষণিকভাবে ৪৩ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.