1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

র‍্যাবের হাতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ টেঁটা সন্ত্রাসী বোমারু হবি গ্রেফতার

  • আপডেট সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৫৩ জন দেখেছেন

 

সুমন পালঃ র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ টেঁটা সন্ত্রাসী বোমারু মোঃ হাবিবুর রহমান ওরফে হবি(৪০)কে ২০ আগস্ট শনিবার ভোরে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘোড়াদিয়া (গাবতলী গ্রীণ রোড) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান (এলজি), চার রাউন্ড শটগানের কার্তুজ, একটি মোবাইল ও দুটি সীমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান হবি রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের শমসের আলীর ছেলে। তার বিরুদ্ধে রায়পুরা থানায় ৩ টি হত্যা ও ৪ টি বিস্ফোরকসহ টেঁটা যুদ্ধের মোট ৭ টি মামলা রয়েছে।
র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার, অতিঃ পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোঃ হাবিবুর রহমান হবি একজন কুখ্যাত টেঁটা যোদ্ধা। সে রায়পুরা থানার বাঁশগাড়ী চরাঞ্চলে টেঁটা লড়াইয়ে নেতৃত্ব দেন। সে অন্যদের কাছে টেঁটা, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সরবরাহ করে জনমনে ভীতি সঞ্চার করে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে নরসিংদীর সদর থানার চিনিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘোড়াদিয়া (গাবতলী গ্রীণ রোড) তার ভাড়া বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.