1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

ইসলামী ব্যাংক মাধবদী শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ

  • আপডেট সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩১৫ জন দেখেছেন
 নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড মাধবদী শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ইসলামী ব্যাংক মাধবদী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক। মাধবদী পৌর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক মাধবদী শাখার এসপিও এবং বিনিয়োগ ইনচার্জ দিদারুল ইসলাম। গাছের চারা রোপন ও পরিচর্যা এবং রোগ বালাই প্রতিকার নিয়ে সদস্যদের মাঝে বিস্তারিত আলোচনা করেন পলাশ উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা শাহনেওয়াজ ভুঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা মনিরুজ্জামান এবং সহকারী ইউনিট অফিসার ফারুক খান ও পৌর কাউন্সিলর বৃন্দ সহ আরো অনেকে। সবশেষে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে প্রায় ৪ হাজার ফলও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.