1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

আমদিয়ায় প্রতিপক্ষকে খায়েল করতে নিজ দলের লোককে রক্তাক্ত জখম করলেন কাউসার মেম্বার

  • আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৬১৮ জন দেখেছেন
মাধবদী প্রতিনিধি ঃ নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলছে রাজনৈতিক প্রতিহিংসা। সম্প্রতি ২৬ জুন রাত পনে ১১টায় বেলাব গ্রামে ছগির মিয়ার দোকানের পাশে ইয়াকুব দেওয়ান ও আবুল হোসেন নামে দুজনকে রক্তাক্ত জখম করে ফেলে রাখা হয়। এ বিষয়ে ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জন দিয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে জানাযায়, অভিযোগে উল্লেখিত সময় অনুযায়ী ঘটনার সময় উক্তস্থানে কোন মারামারি হয়নি। ঘটনারস্থলটি জনবহুল ও ঘনবসতি হওয়ায় আশপাশের দোকানদার ও স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায় আমরা সব সময় এখানে থাকি এ ধরনের কোন ঘটনা এখানে ঘটেনি। এটা উদ্দেশ্য প্রনোদিত। থানায় অভিযোগ দায়েরে উল্লেখিত বিবাদিদের সাথে কথা বললে তারা জানায়, গত আমদিয়া ইউনিয়ন নির্বাচনে কাউসার আহমেদ ছাও মিয়া মেম্বার প্রার্থী হয়। সে নির্বাচনের পর বীরমুক্তিযোদ্ধা মৃত রমজান আলী মেম্বারের পরিবারের লোকজনদের মারধর করে ও ঘড়বাড়ি লুটপাট করে। এ নিয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ২(১২)২০২১। উক্ত মামলায় কাউসার আহমেদ ছাও মিয়া দীর্ঘদিন জেল হাজতে থেকে জামিনে মুক্তিলাভ করে এলাকায় এসে মুক্তিযোদ্ধা পরিবারের উপর আরো ক্ষিপ্ত হয়। চলমান মামলায় বিজ্ঞ আদালত কাউসার আহমেদ ছাও মিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয়। তখন সে আরো ক্ষিপ্ত হয়ে আমাদেরকে খায়েল করার জন্য এবং চলমান মামলার বিচারকার্যে বিঘ্ন ঘটানোর জন্য কাউসার আহমেদ ছাও মিয়া সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নিজেরা নিজেদের শরীরে আঘাত করে রক্তাক্ত করে আমাদের পরিবারের উপর মিথ্যা, হয়রানী মূলক মামলা দায়েরের পায়তারা করছে। আমরা চাই প্রশাসন এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করুন। এছাড়াও বেলাব গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত রমজান আলী মেম্বারের পরিবারকে পূর্ব শক্রুতার জেরধওে এলাকার কতিপয়, অস্ত্রবাজ, শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসাযী কাউসার আহম্মেদ ছাও মিয়া গং কর্তৃক মিথ্যা হয়রানী মূলক বানোয়াট মামলা দায়েরের প্রতিবাদে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.