1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

মাধবদী পাঁচদোনায় ১৫ লক্ষ টাকার মোবাইল চুরি

  • আপডেট সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৪২ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া , মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদী পাঁচদোনার একটি মোবাইল ফোন বিক্রির দোকান থেকে প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল চুরির ঘটনা ঘটেছে। আজ সকাল ৭টায় পাঁচদোনা মোড় মুক্তিযোদ্ধা আঃ হাই মার্কেটের একটি দোকান থেকে তালা ভেঙ্গে ১১২টি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় চোর চক্রটি। এবিষয়ে মাধবদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মোবাইল দোকানের মালিক মোঃ শাহিন মিয়া অভিযোগে উল্লেখ করেন আজ ১৬ এপ্রিল সকাল আনুমানিক ৬.৫০-৭.১৫ ঘটিকার মধ্যে আমার পাঁচদোনা মোড় মুক্তিযোদ্ধা আঃ হাই মার্কেটের মোবাইল দোকান থেকে কে বা কারা তালা ভেঙ্গে ১১২টি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যাহার বর্তমান বাজার মূল্য ১৫ লক্ষ টাকা।
মোবাইল চুরির ঘটনা সম্পর্কে মাধবদী থানার আওতাধীন পাঁচদোনা বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ইউসুফের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে মামলার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.